গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ১৯:০৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৯:০৫

গাজীপুর ও সংলগ্ন এলাকার পরিকল্পিত ও সমন্বিত উন্নয়নের লক্ষ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গড়ে ওঠা নতুন সংস্থা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের এখতিয়ারাধীন এলাকা নির্ধারণ, মহাপরিকল্পনা প্রণয়ন, অর্গানোগ্রামের খসড়া, নিয়োগবিধি ও প্রবিধানমালা প্রণয়নের পদক্ষেপ গ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত হয়।

এছাড়া কর্তৃপক্ষের কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে অস্থায়ী কার্যালয় হিসেবে একটি অফিস ভাড়া নেওয়া এবং স্থায়ী কার্যালয় হিসেবে সুবিধাজনক স্থানে ভবন নির্মাণের প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় কর্তৃপক্ষের কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে সার্বিক বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কর্তৃপক্ষের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বোর্ড সভায় গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শংকর কুমার মালো, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব নায়লা আহমেদ, লুৎফুননাহার, মোজাম্মেল হোসেন খান, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এম এম আরিফ পাশা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোসলেহ উদ্দিন হাসান, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব  মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম