ডিসি সম্মেলনে ২৫টি অধিবেশন থাকছে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ১৯:৩২আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৯:৩২

‘জেলা প্রশাসক সম্মেলন-২০২২’ এর কর্মসূচি প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কর্মসূচি অনুযায়ী এবার সম্মেলনে ২১টি কার্য অধিবেশনসহ মোট ২৫টি অধিবেশন থাকছে। এর মধ্যে প্রথম দিন ৭টি। দ্বিতীয় দিন ৮টি এবং তৃতীয় দিন ১০টি অধিবেশন থাকছে। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ভার্চুয়ালি তাদের নিজ নিজ সেশনে যুক্ত হবেন।

এবারের জেলা প্রশাসক সম্মেলন হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। প্রথম দিন ১৮ জানুয়ারি বেলা ১১টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সম্মেলন উদ্বোধন করবেন। ওই দিনই সন্ধ্যা ৬টায় ভার্চুয়ালি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন রাষ্ট্রপতি।

দ্বিতীয় দিন বিকেল সোয়া ৪টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার শুভেচ্ছা বক্তব্য দেবেন। সন্ধ্যা ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেবেন প্রধান বিচারপতি।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন হতো। করোনার কারণে এবার নিয়মের ব্যত্যয় হলো।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম