উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত বাংলাদেশ: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ২১:০০আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ২২:৪১

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশকে আজ বিশ্বে চিহ্নিত করা হচ্ছে উন্নয়নের রোল মডেল হিসেবে। এই উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বের গুণে। বিগত বছরগুলোতে শুধু অর্থনৈতিক নয়, আর্থ-সামাজিক এবং মানব উন্নয়নে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভার্চুয়াল প্ল্যাটফর্মে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন (এনএইচডিআর)-২০২১’র প্রকাশনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছে।

দেশের বরেণ্য গবেষক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রস্তুতকৃত এই প্রতিবেদনে বর্তমান অর্থনৈতিক অগ্রগতির ধারা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য পাঁচটি কৌশলগত বিষয় পর্যালোচনা করা হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক অর্জনেরই প্রতিফলন।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম