রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ১১:১৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১১:১৮

বিভাগীয় শহরগুলোর মধ্যে প্রথমবারের মতো রংপুরে নির্মিত হয়েছে ১০ তলাবিশিষ্ট অত্যাধুনিক বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স। আজ রবিবার (১৬ জানুয়ারি) নবনির্মিত এই ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন প্রান্ত থেকে মূল অনুষ্ঠানে যুক্ত হয়ে ভবনটি উদ্বোধন ঘোষণা করেন।

এসময় প্রধানমন্ত্রী রংপুর বিভাগকে উন্নত ও সমৃদ্ধ করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এসময় তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েই রংপুরবাসী এ ধরনের সুযোগগুলো পাচ্ছেন, সেটা ভুললে চলবে না।

এসময় শীতের প্রকোপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমি জানি, এবার শীত পড়েছে। সবাই শীতে একটু কষ্ট পাচ্ছেন। আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করেছি। এসময় বিত্তশালীদের  শীতবস্ত্র বিতরণের জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

এর আগে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানান বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ২০১০ সালের ২৫ জানুয়ারি আট জেলা নিয়ে দেশের সপ্তম বিভাগ হিসেবে রংপুর বিভাগ গঠন করা হয়। একই বছরের মার্চ মাস থেকে জেলা প্রশাসকের পুরনো ভবনে রংপুর বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। অত্যাধুনিক এই সদর দপ্তর নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত রংপুর বিভাগের উন্নয়নের অংশ।

/ইউএস/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের