‘সঠিকভাবে রাজস্ব আদায়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ১৫:২৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৬:১১

সঠিকভাবে রাজস্ব ও ভ্যাট আহরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয় উপদেষ্টা ড. মসিউর রহমান। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩ দিনব্যাপী ডিসি সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত থাকতে না পারায়, তার পক্ষে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা উপস্থিত ছিলেন।  

জেলা প্রশাসকদের উদ্দেশে মসিউর রহমান বলেন, ‘ই-ভ্যাট দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। এটা না করার জন্য মানুষের হয়রানি হয়।’ এ সময় প্রকল্প বাস্তবায়নে ধীরগতি কমিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিসিদের উদ্দেশে বলেন, ‘দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে ডিসিদের লক্ষ্য রাখতে হবে।’

এবার ডিসি সম্মেলনে ১২টি ইস্যু গুরুত্ব পাচ্ছে—ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্ম সৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেন্স, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়।

ডিসিদের সঙ্গে কর্ম অধিবেশনে মাত্র ১৫ জন মন্ত্রী ও ১৫ জন সচিব অংশ নিচ্ছেন। প্রতিবার সশরীরে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ের শাপলা হলে ডিসিদের সঙ্গে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিলেও এবার ভার্চুয়ালি ভাষণ দিলেন। একইভাবে কর্ম অধিবেশনগুলো সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হলেও এবার নেওয়া হয়েছে সচিবালয়ের উল্টো দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে। তিন দিনব্যাপী এই সম্মেলণে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতিও ভার্চুয়ালি যুক্ত হবেন।

প্রতিবারের ডিসি সম্মেলনে ৬৪ জেলার ডিসি ও ৮ বিভাগের বিভাগীয় কমিশনার যোগ দিলেও এবার করোনার কারণে ৫ জন জেলা প্রশাসক ও দুজন বিভাগীয় কমিশনার সম্মেলনে যোগ দিচ্ছেন না। করোনা আক্রান্ত হওয়ায় রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ, এবং বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান থাকছেন না সম্মেলনে। একই কারণে অনুপস্থিত থাকছেন কক্সবাজারের ডিসি মো. মামুনুর রশীদ, পটুয়াখালীর মো. কামাল হোসেন, চুয়াডাঙ্গার মোহাম্মদ আমিনুল ইসলাম খান, রাজশাহীর আব্দুল জলিল, ও লক্ষ্মীপুরের মো. আনোয়ার হোছাইন আকন্দ।

 

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম