সারাদেশে ওএমএস’এ যে চাল বিক্রি করা হচ্ছে, তা সঠিকভাবে পরিচালনা নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি জানান, ওএমএস’এ ৩০ টাকা কেজি দরে চাল এবং ১৮ কেজিতে আটা বিক্রি করা হচ্ছে।
বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
খাদ্যমন্ত্রী জানান, এখন দেশে ৭০০ ডিলারের মাধ্যমে ওএমএস’এ চাল বিক্রি হচ্ছে। আরও ১ হাজার ৭৬০টি ডিলারের মাধ্যমে কাল থেকে উপজেলা পর্যায়ে ওএমএস চালু হচ্ছে।
সাধন চন্দ্র মজুমদার আরও জানান, আগামী পহেলা মার্চ থেকে সারাদেশে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচির আওতায় চাল বিক্রি হবে ১০ টাকা কেজিতে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) গণবভন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।









