এবার সরকারি কর্মকর্তারাও শান্তি মিশনে যাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ২০:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২০:০০

জাতিসংঘ বা সংশ্লিষ্ট দেশ চাহিদা দিলে সেসব দেশে সরকারি কর্মকর্তাদেরও পাঠানো যেতে পারে বলে মত দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আলী আযম। তিনি বলেন, ইউএন মিশনের এই বিষয়টি নির্ভর করছে যে দেশে তারা যাবেন সেই দেশ এবং জাতিসংঘের পক্ষ থেকে চাহিদা প্লেস করার ওপর। বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে মত বিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমরা যাতে আমাদের দেশের প্রেক্ষাপটে সুযোগটা পেতে পারি সে জন্য জাতিসংঘে আমাদের স্থায়ী প্রতিনিধি ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, ডিসিদের পক্ষ থেকে এ বিষয়টি উপস্থাপন করা হলে তাতে সরকারের পক্ষে সম্মতি দেন জনপ্রশাসন সচিব। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আমরা দেখেছি যে দেশের লোকজন জাতিসংঘ মিশনে বেশি কাজ করে ওইসব দেশ এই সুযোগ-সুবিধা পায়।

আলী আযম জানান, দেশের তিনটি বিভাগে সরকারি কর্মচারীদের জন্য তিনটি পৃথক হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে ডিসিদের প্রস্তাবটি বিবেচনা করা হবে। বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মচারীদের জন্য হাসপাতাল করার জন্য আমরা তিনটি বিভাগ থেকে প্রস্তাব পেয়েছি। ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। যে সুনির্দিষ্ট প্রস্তাব পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আমরা পরিকল্পনা নিয়েছি এটি নির্মাণ করার জন্য, কার্যক্রম চলমান।

/এসআই/এমআর/
সম্পর্কিত
মাকে ‘অস্বীকার’ করেছিলেন যুগ্ম সচিব ছেলে, পরে স্বীকারোক্তি
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
নবম পে-স্কেল: সবার ৫০ শতাংশ নাকি ১১ গ্রেড থেকে দ্বিগুণ?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম