সাব-রেজিস্ট্রারেরা আইন মন্ত্রণালয়ের অধীনে কেন, প্রশ্ন ভূমিমন্ত্রীর  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২২, ১৬:২১আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭:১৭

সাব-রেজিস্ট্রারদের আইন মন্ত্রণালয়ের অধীনে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে দ্বিতীয় অধিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন তোলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘সাব-রেজিস্ট্রার সাহেবরা ভূমির কাজ করেন। অথচ তারা আইন মন্ত্রণালয়ের অধীনে। এটি আমার একটি কষ্টের জায়গা। কী কারণে কেন এটা আইন মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হলো তা আমার বোধগম্য নয়।’

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘সাব-রেজিস্ট্রার সাহেবরা আইন মন্ত্রণালয়ের অধীনে থাকায় ভূমি ব্যবস্থাপনার কাজে সমন্বয় করাটা জটিল হয়। তবে এ থেকে উত্তরণে সরকারের বিভিন্ন মহলে আলাপ-আলোচনা চলছে। আশা করি সাব-রেজিস্ট্রাররা ভূমি মন্ত্রণালয়ের আওতায় চলে আসবেন। তবে না এলেও কোনও সমস্যা হবে না।’

/এসআই/আইএ/এমওএফ/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম