‘র‌্যাবের ভালো কাজ তাদের চোখে পড়ে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২২, ১৭:১১আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৮:৫০

‘র‌্যাব যারা তৈরি করেছে তারাই এখন র‌্যাবের সমালোচনা করছে। দুষ্কৃতকারীরা যদি পুলিশের ওপর আক্রমণ করে তবে পুলিশ আত্মরক্ষার ব্যবস্থা নেবে। বিশ্বের সব দেশেই এনকাউন্টার হয়।’ এমনটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘র‌্যাব যে ভালো কাজ করছে সেগুলো তাদের চোখে পড়ে না। র‌্যাব জঙ্গি দমন করছে, মাদক কারবারিদের ধরছে, সীমান্তের অপরাধ দমনেও কাজ করছে। সুন্দরবনকে আমরা দস্যুমুক্ত করেছি। ৯৯৯ সেবা দিচ্ছি। এতে নাগরিকরা উপকৃত হচ্ছেন।’

র‌্যাবের সৃষ্টি রাজনৈতিক কারণে হয়েছিল কিনা প্রশ্নে মন্ত্রী বলেন, ‘সে বিচারের ভার আপনাদের ওপর ছেড়ে দিলাম।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু পুলিশ বাহিনীকে যেখানে দেখতে চেয়েছিলেন, আমরা এই বাহিনীকে সেই মর্যাদায় নিয়ে যেতে পেরেছি। তারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে।’

জেলা প্রশাসকদের তরফ থেকে জুয়া আইনে শাস্তি বাড়ানোর আবেদন জানানো হয়। এ প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আইনটি ব্রিটিশ আমলে করা। কবে, কোথায়, কে করেছিল জানি না। তবে এ আইনে শাস্তি বাড়াতে আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করছে। এটা হালনাগাদ করতে বলেছি।’

/এসআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি