‘অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১৪:২০আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৪:২০

অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘যেহেতু গতকাল রাতই সিদ্ধান্ত হলো, তাই পুরোপুরি বাস্তবায়নে দুই-এক দিন সময় লাগবে। এর আগেও প্রাকটিস ছিল এভাবে অর্ধেক সংখ্যা নিয়ে অফিস করা। তাই এবার এ সিদ্ধান্ত বাস্তবায়নে সমস্যা হবে না।’

সোমাবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে সরকারি অফিস অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলপকালে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হাসান বলেন, ‘বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার দিয়ে বাড়িতে রাখা হবে। তবে, সবাই বাসা থেকেই ভার্চুয়ালি অফিসের কাজ করবেন।’

তিনি বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এর আগে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক জনবল দিয়ে কাজ করিয়েছে। এবারও তারা নিজ দায়িত্বে করবে বলে আশা করি। সরকারের প্রধান লক্ষ্য করোনা সংক্রমণ কমিয়ে আনা। বাইরে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।’

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের