আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চলছে: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ০০:৪৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০০:৪৫

দেশীয় ও আন্তর্জাতিক একটি স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

পুলিশ সপ্তাহ ২০২২-এর দ্বিতীয় দিন সোমবার (২৪ জানুয়ারি) রাতে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাসুদ বিন মোমেন বলেন, এ ধরনের ষড়যন্ত্র আপনাদের জন্য যেমন কষ্টকর, তেমনি বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গেও যায় না। এক্ষেত্রে কাজ করার জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানান। সাইবার অপরাধ মোকাবিলায় আগাম ব্যবস্থা এবং ইন্টেলিজেন্স সংগ্রহের ওপরও জোর দেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব আরও বলেন, অবৈধ অভিবাসন রোধে পুলিশের আরও কাজ করার সুযোগ রয়েছে। প্রবাসীদের কল্যাণে পুলিশের প্রবাসী সহায়তা সেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পররাষ্ট্র সচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কৃতিত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯, ভিকটিম সাপোর্ট সেন্টার, ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি সেবারও প্রশংসা করেন।

তিনি বলেন, জাতিসংঘের পিস কিপিংয়ের মাধ্যমে আমাদের যে সুনাম এসেছে তা ধরে রাখতে ধৈর্য্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে আইজিপি বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করছে। এটাকে সবাই মিলে প্রতিহত করতে হবে। প্রশ্ন রেখে বলেন, এদেশে জন্মগ্রহণ করে  কীভাবে এদেশের মানুষ দেশের বিরুদ্ধে কাজ করে তা আমার বোধগম্য হয় না।

আইজিপি বেনজীর আহমেদ

অবৈধ অভিবাসীর প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, বাংলাদেশের মানুষের এখন আর নৌকায় করে বিদেশে যাওয়ার মতো অবস্থায় নেই। এক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, এ সভা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মধ্যে কাজের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

পুলিশ সপ্তাহের অধিবেশনে এবারই প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে বিদেশে বাংলাদেশ দূতাবাসে পুলিশ লিয়াজোঁ অফিসার নিয়োগের গুরুত্ব ও যৌক্তিকতা তুলে ধরেন।

কোভিড-১৯ এর বিস্তার রোধে সরকারি বিধি-নিষেধ অনুযায়ী একশ’ জনেরও কম পুলিশ কর্মকর্তার অংশগ্রহণে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

 

/আরটি/এফএ/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী