বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা সোমবার বিজেআরআই অফিস চত্বরে এবং মানিক মিয়া এভিনিউতে বর্তমান পে-স্কেলের বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
তাদের জোর দাবি, ৮ম জাতীয় পে স্কেলের মতো ৯ম জাতীয় পে-স্কেলে ও সিলেকশন গ্রেড, টাইমস্কেল বহাল রাখা হউক।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এই বিক্ষোভের বিষয় জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ১৪ ডিসেম্বর ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট হবার পর অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের মতো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের অনেক বিজ্ঞানী ও কর্মচারীরা (যাদের ৪, ৮, ১০ ও ১৬ বছর হয়েছে ১৪ ডিসেম্বর এরপর) সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত হয়েছেন।
সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল হবার কারণে অনেক সিনিয়র ও জুনিয়রের বেতন বৈষম্যের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীদের ফিডার পোস্টে ফিলাপ হবার দীর্ঘদিন পরও নিয়োগ বা প্রমোশন হয় না।
বিজ্ঞপ্তিতে বলা হয়- সিলেকশন গ্রেডও টাইমস্কেল থাকলে সেসব বঞ্চিতরা আর্থিকভাবে সহায়তা পেতে পারে কিন্তু টাইমস্কেল ও সিলেকশন গ্রেড না থাকলে দেশের শিক্ষিত জনগোষ্ঠী গবেষণা প্রতিষ্ঠানে আসতে আগ্রহী হবে না।
এমনকি যারা চাকরিরত আছেন তারাও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং এর ফলে গবেষণা কার্যক্রম ব্যহত হবে।
/এসএসজেড/এএইচ/








