বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে মেক্সিকোতে একযোগে কাজ করবে ঢাকা চেম্বার ও বাংলাদেশ দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২২, ১৯:৪২আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৯:৪২

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা চেম্বার এবং মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাস একযোগে কাজ করবে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক ভার্চুয়াল সভায় এই মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট রিজওয়ান রহমান এবং মেক্সিকোতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা চেম্বার এবং বাংলাদেশ দূতাবাসের মধ্যে অনুষ্ঠিত এই সভায় বাণিজ্যিক সহযোগিতার সম্ভাব্য নতুন খাত চিহ্নিতকরণসহ দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ঢাকা চেম্বার কর্তৃক আয়োজিত ওই সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরমান হক, সাধারণ সচিব আফসারুল আরিফিন, নির্বাহী সচিব মো. জয়নাল আবেদিন এবং দূতাবাসের কাউন্সেলর শাহানাজ রানু উপস্থিত ছিলেন।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম