কোভিড ঠেকাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২২, ২২:৫০আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২২:৫০

মহামারি কোভিড মোকাবিলার জন্য শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য চিকিৎসকরা ব্যায়ামের তাগিদ দিচ্ছেন। এ কারণে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ) ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছে।

শুক্রবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাডমিন্টন শারীরিক সুস্থতার জন্য বেশ উপকারী খেলা। মহামারির এ সময় ব্যাডমিন্টন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, কোভিড থেকে নিজেকে নিরাপদ রাখার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এজন্য ব্যায়াম বিশেষ করে খেলাধুলার বিকল্প নেই।

বিকন মেডিকেয়ার লিমিটেডের সৌজন্যে আয়োজিত এই টুর্নামেন্ট ৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সচিব পূর্ব) শাব্বির আহমেদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সচিব পশ্চিম) মাশফি বিনতে শামস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম