চট্টগ্রামে সাত কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৬, ০৯:০৫আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ০৯:১০

সোনার বার

চট্টগ্রাম নগরীর তামাকুমুণ্ডি লেনের একটি ভবন থেকে উদ্ধার করা তিনটি সিন্দুক থেকে ২৫০ সোনার বার এবং ৬০ লাখ টাকা পাওয়া গেছে। এসব স্বর্ণের আনুমানিক মূল্য সাত কোটি টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রেয়াজউদ্দিন বাজারের গোয়েন্দা পুলিশের একটি দল বাহার মার্কেট নামের ওই ভবনের ষষ্ঠ তলার ৪ নম্বর ও ৮ নম্বর কক্ষে অভিযান চালিয়ে সিন্দুক তিনটি জব্দ করে। এসব সিন্দুক খোলার পর মেলে স্বর্ণের বার ও টাকা।

নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সিন্দুক থেকে ২৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। অপর সিন্দুক থেকে নগদ প্রায় ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে তৃতীয় সিন্দুকে কিছুই পাওয়া যায়নি।

এর আগে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাহার মার্কেটের ষষ্ঠ তলায় জুতার গুদামে অভিযান চালিয়ে এসব সিন্দুক উদ্ধার করে।

জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় তা কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। চোরাচালানের মাধ্যমে এসব স্বর্ণ মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম