পাল্টাপাল্টি বহিষ্কারের পর দুই শীর্ষ নেতা বললেন, শ্রমিক লীগে কোন্দল নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২২, ২১:৩৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২১:৩৩

শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক আজম খসরু একে অপরকে পাল্টাপাল্টি বহিষ্কারের চার দিন পর দুই নেতা যৌথ বিবৃতিতে বলেছেন, শ্রমিক লীগে কোনও বিভেদ বা কোন্দল নেই।

বিবৃতিতে তারা বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কিছুটা জটিলতা এবং গণমাধ্যমে প্রকাশিত কতিপয় সংবাদের কারণে সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ সকল বিভ্রান্তি ও সাংগঠনিক জটিলতা নিরসনে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে সকল ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির অবসান হয়েছে।

গত ২২ জানুয়ারি শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এক বৈঠক করে সাধারণ সম্পাদককে বহিষ্কার করে যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। পরে ২৬ জানুয়ারি সংগঠনের সাধারণ সম্পাদক খসরু ভারপ্রাপ্ত সভাপতিকে বহিষ্কার করে সংগঠনের সহসভাপতি মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দেন। 

এর প্রেক্ষিতে সংগঠনে অচলাবস্থা সৃষ্টি হয়। এই অচলাবস্থা নিরসনে রবিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে দলের কয়েকজন সিনিয়র নেতা শ্রমিক লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে যুক্ত বিবৃতি দিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানিয়েছেন।

যুক্ত বিবৃতিতে জাতীয় শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং বাংলাদেশ বিরোধী একটি চিহ্নিত মহলের দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়েছেন। 

একই সঙ্গে তারা সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সকল বিভেদ-অনৈক্য ভুলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিবৃতিতে জাতীয় শ্রমিক লীগের ভাবমূর্তি ও সংগঠনের একতা-সম্প্রীতি বিনষ্ট হতে পারে এ ধরনের সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি সতর্ক নির্দেশনা প্রদান করেন।

দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের বৈঠকে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম এবং জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নূর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক কে এম আযম খসরু উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম