সরকারি চাকরিজীবীদের এসিআর পাঠানোর সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৩

২০২১ সালের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) পাঠানোর সময় বাড়িয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৩১ মের মধ্যে এসিআর ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে পাঠানো যাবে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সময় বাড়িয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব বা সচিবসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, করোনা মহামারি দীর্ঘায়িত হওয়ায় বিরাজমান বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মচারীদের এসিআর দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরকরণের প্রক্রিয়া সম্পন্ন করে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে বার্ষিক ও আংশিক সব গোপনীয় অনুবেদন পৌঁছানোর সময়সীমা আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হলো। বিষয়টি কেবল ২০২১ সালের এসিআরের ক্ষেত্রে প্রযোজ্য। কোভিড-১৯ মহামারির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গত বছরের (২০২১) গোপনীয় অনুবেদন দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন লাগবে না।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী, প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে এসিআর ফরম পূরণ করে অনুবেদনকারী কর্মকর্তার কাছে দাখিল করতে হয়। ২৮  ফেব্রুয়ারির মধ্যে অনুস্বাক্ষর করে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার কাছে পাঠাতে হয়। ৩১ মার্চের মধ্যে ডোসিয়ার হেফাজতকারী কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হয়।

/এসআই/এমআর/
সম্পর্কিত
মাকে ‘অস্বীকার’ করেছিলেন যুগ্ম সচিব ছেলে, পরে স্বীকারোক্তি
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
নবম পে-স্কেল: সবার ৫০ শতাংশ নাকি ১১ গ্রেড থেকে দ্বিগুণ?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম