লবিস্ট নিয়োগের টাকা কীভাবে পাঠানো হয়েছে তা খোঁজা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০৭

লবিস্ট নিয়োগের নামে দেশ থেকে কীভাবে টাকা পাঠানো হয়েছে, তা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এ বিষয়টি নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সংসদে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। কোন কোন লবিস্ট কার দ্বারা নিযুক্ত হয়েছেন, কত টাকা দিয়েছেন; সবগুলোই তিনি (পররাষ্ট্রমন্ত্রী) সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। তবে আমরা যা করছি সেটা হচ্ছে, কীভাবে এখান থেকে টাকা পাঠানো হয়েছে তা আমরা খুঁজে বের করছি। যারা টাকা পাঠিয়েছেন আমরা মনে করি তারাও এই ষড়যন্ত্রের একটি অংশীদার। খুব শিগগিরই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা সব সময় বলি, আমাদের নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্ট না। যেখানেই কোনও গুম বা আত্মগোপনের ঘটনা ঘটছে, তারপরেই আমরা তাদের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে আনছি।’

অনেক সময় কেউ আত্মগোপনে থাকলেও সেটাকে ‘গুম’ বলে চালিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী। এখনও যারা নিখোঁজ রয়েছে তাদের খুঁজে বের করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম