লতার মৃত্যুতে মোদির কাছে শেখ হাসিনার শোক চিঠি  

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৭

ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (৬ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক শোক চিঠিতে ভারত সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণ শোকের এই মুহূর্তে ভারতের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে শোক প্রকাশ করছে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘প্রয়াত লতা মঙ্গেশকর একজন সাংস্কৃতিক আইকন ও একজন কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম মেধাবী একজন শিল্পী ছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘লতা তার অসাধারণ সুরেলা কণ্ঠে বাংলাসহ বিভিন্ন ভাষায় অসংখ্য গান গেয়েছেন এবং আমাদের অঞ্চল ও এর বাইরেও লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছেন।’

প্রধানমন্ত্রী আর বলেন, ‘তার বাংলা গান এখন বাংলা সংস্কৃতির ভাণ্ডারের অবিচ্ছেদ্য অংশ।’

তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে লতাজির ভূমিকার জন্য তাকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও  বলেন, ‘লতাজি তার ভারতীয় সহশিল্পীদের সঙ্গে ভারতের জনগণের মাঝে বাংলাদেশের বিষয়ে প্রচারে ব্যাপক অবদান রেখেছিলেন।’

প্রধানমন্ত্রী ভারতরত্ন লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করেন।

শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এবং সারা বিশ্বে শিল্পীর লাখ লাখ ভক্তদের প্রতি তার গভীর সমবেদনা প্রকাশ করে তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি লাভের জন্য প্রার্থনা করেন। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম