সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে মোমবাতি প্রজ্বলন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:৫৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০২:২০

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ)। ডিআরইউ চত্বরে বৃহস্পতিবার রাতে এই কর্মসূচির আয়োজন করা হয়। সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে মোমবাতি প্রজ্বলন

এতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, দফতর সম্পাদক রফিক রাফি,প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, সাংস্কতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান এবং কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু উপস্থিত ছিলেন। সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে মোমবাতি প্রজ্বলন

এছাড়া কার্যনিবাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজসহ ডিআরইউর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাগর সারওয়ার ও মেহেরুন রুনি দম্পতির একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ এবং রুনির ভাই নওশের রোমানও এতে উপস্থিত ছিলেন। সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে মোমবাতি প্রজ্বলন

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি নিজ বাসায় নির্মমভাবে খুন হয়েছিলেন। এক দশক পেরিয়ে গেলেও প্রকৃত হত্যাকারীদের এখনও শনাক্ত ও গ্রেফতার করা হয়নি। বিচার প্রক্রিয়াও থমকে আছে। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে ডিআরইউসহ গোটা সাংবাদিক সমাজ আজও সোচ্চার। সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউতে মোমবাতি প্রজ্বলন

ডিআরইউ-এর দফতর সম্পাদক রফিক রাফি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের দুই সদস্যের হত্যার বিচারের দাবিতে এবার ডিআরইউ তিন দিনের কর্মসূচি নিয়েছে। এর প্রথম দিন ছিল মোমবাতি প্রজ্বলন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ডিআরইউ চত্বরে হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনষ্ঠিতহবে। পরবর্তী সরকারি কার্যদিবস রবিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করবে ডিআরইউ।

/ইউআই/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম