রাষ্ট্রপতির সঙ্গে বর্তমান ইসির বিদায়ী সাক্ষাৎ রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিদায়ী সাক্ষাৎ করবে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে তাদের সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, ওই দিন সকালে রাজধানীর একটি হোটেলে বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করবে বিদায়ী এই ইসি। এটিই হবে বর্তমান ইসির শেষ কর্মসূচি।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। ওই বছর ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের মধ্যে কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন। এ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি (সোমবার) তাদের ৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে।

মেয়াদ শেষ উপলক্ষে রেওয়াজ অনুযায়ী নির্বাচন কমিশন রবিবার রাষ্ট্রপতির কাছে বিদায়ী সাক্ষাতে যাচ্ছেন।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা রবিবার সন্ধ্যায় মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবো। এটা সৌজন্য সাক্ষাৎ বলা হলেও বস্তুত এটাকে বিদায়ী সাক্ষাৎ বলতে পারেন।

বর্তমান কমিশন নিয়োগ পাওয়ার পর ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ করে।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম