সিইসি ও ইসি নিয়োগ

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির মতবিনিময় শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ প্রদানের জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ১০ জন ব্যক্তির নাম সুপারিশ করার লক্ষ্যে গঠিত সার্চ কমিটি দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে মিলিত হবেন তারা। 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতোমধ্যে ২০ জন বিশিষ্ট ব্যক্তির কাছে চিঠি পাঠানো হয়েছে। তাদের মধ্যে আছেন আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসক এবং নির্বাচন পর্যবেক্ষণকারী।

মতবিনিময়ে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং সাবেক দুই অ্যাটর্নি জেনারেল এ. এফ. হাসান আরিফ এবং এ জি মাহমুদ আলীকে। তালিকায় সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে আছেন ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, ফিদা এম. কামাল, ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, এম. কে. রহমান এবং ড. শাহদীন মালিক। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মতবিনিময়ের জন্য চিঠি পেয়েছেন উপ-উপাচার্য ড. মাকসুদ কামাল, ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান ও ড. আসিফ নজরুল। এছাড়া আছেন সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

চিকিৎসকদের মধ্যে তালিকায় আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। 

বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময়ে অংশ নেবেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর মাহফুজা খানম এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। 

নির্বাচন পর্যবেক্ষণকারীদের মধ্যে তালিকায় আছেন ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ এবং ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) সভাপতি মুনিরা খান।

নতুন সিইসি ও ইসি নিয়োগের লক্ষ্যে সম্প্রতি সংসদ অধিবেশনে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ পাস হয়েছে। এরপর গঠন করা হয় সার্চ কমিটি। 

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
আয়ের চেয়ে ব্যয় বেশি এবি পার্টির, ঘাটতি কত 
সর্বশেষ খবর
এক কিউআর, এক দেশ: বদলে যাচ্ছে লেনদেনের বাংলাদেশ
এক কিউআর, এক দেশ: বদলে যাচ্ছে লেনদেনের বাংলাদেশ
প্রধানমন্ত্রীকে আমিরাতের প্রেসিডেন্টের চিঠি, ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরের আগ্রহ
প্রধানমন্ত্রীকে আমিরাতের প্রেসিডেন্টের চিঠি, ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরের আগ্রহ
বাতাসের পর আল্লাহর অন্যতম বড় নেয়ামত বৃষ্টি, এ বিষয়ে কোরআন কী বলে
বাতাসের পর আল্লাহর অন্যতম বড় নেয়ামত বৃষ্টি, এ বিষয়ে কোরআন কী বলে
মরক্কো থেকে হাজারো মানুষের অনুপ্রবেশের চেষ্টা, স্পেনের সীমান্তে নিহত ৯
মরক্কো থেকে হাজারো মানুষের অনুপ্রবেশের চেষ্টা, স্পেনের সীমান্তে নিহত ৯
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি