সময়ের উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৯

চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে দেশ এবং বিদেশে বিপুল কর্মসংস্থানের সুযোগকে কাজে লাগিয়ে সময়ের উপযুক্ত শিক্ষা গ্রহণ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মূল অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব এগিয়ে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের দোরগোড়ায়। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। তাদের যদি আমরা উপযুক্ত শিক্ষা দিতে পারি, তাহলে চতুর্থ শিল্পবিপ্লবের পরিপ্রেক্ষিতে দেশ এবং বিশ্বব্যাপী যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে; তা তারা নিতে পারবে। তাদের সেভাবেই প্রশিক্ষণ দিতে হবে। গতানুগতিক ডিগ্রি নিলেই হবে না। কর্মসংস্থানের উপযুক্ত শিক্ষাই গ্রহণ করতে হবে, সেই শিক্ষাই আমাদের দিতে হবে।’

/এসও/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম