ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে পাঁচ রাষ্ট্রদূতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৬, ২১:১৮আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ২১:৩৯

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন গত ১৬ জানুয়ারি ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এ প্রসঙ্গে বিস্তারিত জানানোর জন্য ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি পররাষ্ট্র সচিব এম শহীদুলের সঙ্গে মঙ্গলবার দেখা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন- তার দেশের সঙ্গে এখন ব্যবসা বাণিজ্যে কোনও বাধা নেই।
বাংলাদেশ ও সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ইরান কোনও মন্তব্য করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন- বাংলাদেশের বাস্তবতা বোঝে তেহরান।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে- ইরান ও সৌদি আরবের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয় নিয়ে মতদ্বৈততা রয়েছে এবং সাম্প্রতিক সময়ে তারা একে অপরের দেশ থেকে তাদের দূতাবাস গুটিয়ে নিয়েছে।
বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ইরানে সৌদি দূতাবাস আক্রমণের জন্য তেহরানের সমালোচনা করে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সৌদি আরবে প্রায় ২৫ লাখ বাংলাদেশি বিভিন্ন কাজে কর্মরত আছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ইরানের রাষ্ট্রদূতের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠকের কথা থাকলেও তিনি অন্য কাজে ব্যস্ত থাকায় সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমানের সঙ্গে তাদের বৈঠক হয়। এসময় ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশ ইরান সম্পর্কে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। 

তারা জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহরের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের একটি বৈঠক হয় এবং এর পরিপ্রেক্ষিতে তারা সবার সঙ্গে দেখা করে এ বিষয়টি জানাচ্ছেন।

/এসএসজেড/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম