বাংলাদেশে বহুপক্ষীয় গণতন্ত্র চায় আন্তর্জাতিক অংশীদাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সমস্যাপূর্ণ হলে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ মসৃণ নাও হতে পারে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ডিকসন বলেন, আন্তর্জাতিক অংশীদাররা বাংলাদেশে বহুপক্ষীয় ও স্বচ্ছ গণতন্ত্রকে সমর্থন করে।

তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা যে দেশে বিনিয়োগ করতে চায় সেখানে আইনের শাসন আছে কিনা দেখতে চায়। যদি নির্বাচন সমস্যাপূর্ণ হয়, তবে যে ধরনের উত্তরণ প্রত্যাশা করা হচ্ছে সেটা না-ও হতে পারে।

তিনি আরও বলেন, যদি নির্বাচন নিয়ে বড় সমস্যা হয় তবে যুক্তরাজ্যের কোম্পানিগুলো বিনিয়োগের বিষয়ে হয়তো নতুন করে চিন্তা করবে।

নির্বাচন গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, নির্বাচন স্বাধীন, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হলে বাংলাদেশের ওপর আস্থা অনেক বেড়ে যাবে।

/এসএসজেড/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম