বিদেশি বংশোদ্ভূত অভিযুক্ত বা অপরাধী কাউকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানোর ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা অনেক বেশি। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ডিকসন এক প্রশ্নের উত্তরে একথা বলেন।
তিনি বলেন, যুক্তরাজ্যে কয়েকজন বাংলাদেশি আছেন তাদেরকে সরকার ফেরত পেতে চায়। এটি আদালতের মাধ্যমে নির্ধারিত এবং আদালত স্বাধীন। তিনি আরও বলেন, যাদের সম্পর্কে বলা হচ্ছে, তারা আইনি প্রক্রিয়া অনুসরণ করেছে এবং কোর্টে একটি শক্ত মামলা দাঁড় করিয়েছে যে বাংলাদেশে গেলে তারা ঠিকমতো বিচার পাবে না। বিষয়টি সরকারের ওপর নির্ভর করে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়।









