বাণিজ্য সহজ করতে পদক্ষেপ নেবে সরকার: গওহর রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৬, ০১:৫৭আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১১:৫৫

গওহর রিজভী প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ব্যবসায়ীদের হয়রানি নয়, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে যাতে তারা ব্যবসা করতে পারেন সেটাই সরকারের লক্ষ্য। ব্যবসাবান্ধব এ সরকার বৈদেশিক বাণিজ্য আরও সহজতর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
মঙ্গলবার সকাল ৮টায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাতক্ষীরা চেম্বার সভাপতি নাসিম ফারুক খান মিঠু,ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার শরিফ আল আমিন এ সময় উপস্থিত ছিলেন।
সভায় বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, সিএন্ডএফ ও চেম্বার অব কমার্সের নেতারা জানান, বন্দর এলাকায় বিজিবির একাধিক জায়গায় চেকিং-এর ফলে সময় বেশি লাগছে। এতে আমদানি-রফতানি কমে যাচ্ছে। আগে অন্তত সাড়ে ৪শ’ আমদানি পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতো। বর্তমানে তা দেড় শ’ থেকে ২শ’তে নেমে এসেছে।
নেতারা সরকারের রাজস্ব আদায় বৃদ্ধিতে বন্দর এলাকায় বিজিবির অযাচিত অবস্থান ও একাধিক জায়গায় চেকিং উঠিয়ে আমদানি-রপ্তানি বাড়ানোর দাবি জানান।
মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বন্দর এলাকা পরিদর্শন করেন।
/এনএস/এমএসএম/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম