প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেহেতু দেরিতে শুরু হলো বইমেলাটা, এক মাস করা যেতে পারে। অনেকে অনুরোধ করেছেন মেলার সময় বাড়িয়ে দেওয়া যায় কিনা। আমার মনে হয় এক মাস চলতে পারে। বাকিটা আপনারা দেখবেন কতটা করতে পারেন।’
মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকালে বইমেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বইমেলা শুধু বইমেলা না, এটা মিলনমেলা। করোনার কারণে আমি ঘরবন্দি। ভাগ্যিস ডিজিটাল বাংলাদেশ করেছিলাম। যারা বইমেলায় আসবেন তারা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি স্মরণে রাখবেন।’









