কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ সদস্যদের বসন্ত বরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:২১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:২১

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকায় দায়িত্বরত বাংলাদেশ পুলিশের সদস্যরা নানা আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠান করেছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট ১-এর কমান্ডার নাজমুন নাহারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ণিল সাজসজ্জা, কবিতা আবৃত্তি, নাচ-গান ও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনভর বসন্তের আগমন উদযাপন করা হয়। এ আয়োজনের মাধ্যমে কঙ্গোতে এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এলাকা।‌

কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ সদস্যদের বসন্ত বরণ

অনুষ্ঠান শেষে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট ১-এর কমান্ডার নাজমুন নাহার দায়িত্বরত অন্য সদস্যদের উদ্দেশে বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধি করার প্রয়াস পেয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের সুনামকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে মিশনে কর্মরত সকল সদস্যকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

চলতি বছরের ৩ জানুয়ারি ১৮০ সদস্যের একটি কন্টিনজেন্ট কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছে। শান্তিরক্ষা মিশনে নিয়োজিত এটিই একমাত্র নারী কন্টিনজেন্ট।

/আরটি/এফএ/
সম্পর্কিত
সংকট, সংঘাত ও শান্তির লড়াইয়ে বাংলাদেশি শান্তিরক্ষীরা
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ
জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ লেবাননের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম