রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৩

কক্সবাজার জেলার কুতুপালং থেকে নোয়াখালী জেলার ভাসানচরে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভাসানচরের উদ্দেশে যাত্রা করে তারা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করেছে।

জানা গেছে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রায় ১৭০০ রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরের জন্য বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে রাতযাপন করে। সেখানে তাদের খাদ্যসামগ্রী দেওয়া হয়।

চট্টগ্রামে জহুরুল হক ঘাঁটিতে রোহিঙ্গাদের খাদ্যসামগ্রী দিয়েছে বিমান বাহিনী

২০২০ সালের ৩ ডিসেম্বর থেকে মোট ১০টি ধাপে ১৯ হাজার ৩৮৫ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের উদ্দেশে বিমান বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে জহুরুল হক ঘাঁটিতে তাদের রাতযাপনের ব্যবস্থা করা হয়। সেখানে একটি অস্থায়ী ক্যাম্পে তাদের পর্যাপ্ত নিরাপত্তা, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য প্রশাসনিক সুবিধা দিয়েছে বিমান বাহিনী।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম