‘ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স’ বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৮

‘ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স’ বাতিল করেছে মন্ত্রিসভা। রবিবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১৯৮৬ সালে ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স জারি করা হয়। এটা সুপ্রিম কোর্ট বাতিলও করে দিয়েছেন, কিন্তু ২০২১ সালে আবার আইন করা হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে, আইনটার নোটিফিকেশন হয়নি, আইনটিও জারি হয়নি এবং পরবর্তী সময়ে আর উপস্থাপিত হয়নি। এই আইন এতদিন ধরে ঝুলেছিল। যেহেতু সামরিক আইনের সময় করা অধ্যাদেশ আইনে পরিণত করতে হবে, না হয় বাদ দিতে হবে। এখন দেখা যাচ্ছে এটির প্রয়োজন নেই। 

বাংলাদেশ টেলিভিশন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান উল্লেখ করে সচিব বলেন, ‘রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর ওপরে অথরিটি আছে, যদি প্রধানমন্ত্রী নির্দেশনা দেন তাহলে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনিক উন্নয়ন কমিটির সভায় আসবে। সেখান থেকে প্রধানমন্ত্রীই এটি অনুমোদন দেবেন। যদি কোনও অটোনোমাস বডি হয় তাহলে আইনের প্রয়োজন পড়ে। যেহেতু এখন অনেক টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশনকে এখন অটোনোমাস করার প্রয়োজন নেই, সুতরাং এটি বাতিল করা হয়েছে।’

/এসএমএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম