প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে লিবিয়ার চার্জ ডি অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার চার্জ ডি অ্যাফেয়ার্স রাহো এম আর ইয়াহির বৈঠক হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রীর অফিস কক্ষে এই সৌজন্য বৈঠক হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা কর্মী পাঠানার বিষয়ে সমঝোতা স্মারক সই এবং দু-দেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্য-সম্প্রীতি, সুষ্ঠু-সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করাসহ লিবিয়ার শ্রমবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে লিবিয়ার চার্জ ডি অ্যাফেয়ার্স কর্মী পাঠানোর বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, লিবিয়ার উন্নয়নে বাংলাদেশি কর্মীদের ভূমিকা অত্যন্ত প্রশংসার দাবি রাখে।

লিবিয়া সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে। লিবিয়ার অর্থনীতির চাকাকে সচল করতে বাংলাদেশের কর্মীরা ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, লিবিয়া সরকার বিদেশি কর্মীদের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।

বৈঠকে আরও ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের এবং লিবিয়া দূতাবাসের লেবার অ্যাটাশে আব্দুল আজিজ এ কে জোহা প্রমূখ।

/এসও/এফএ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম