‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হোক, দাবি তুলেছিলেন সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:২০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৩

রবিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। আইনজীবী বশির আহমেদের করা এক রিট মামলার নিষ্পত্তি করে ২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত দেয় হাইকোর্ট। আইনজীবী বশির আহমেদ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেছিলেন। এদিকে বছর তিনেক আগে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) সংসদে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার দাবি তুলেছিলেন। এজন্য তিনি প্রয়োজনে সংবিধান সংশোধনের দাবিও করেছিলেন।

২০১৯ সালের ১০ মার্চ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকালে এ দাবি তুলেছিলেন সালমান এফ রহমান। এটি ছিল সংসদ সদস্য হিসেবে তার প্রথম বক্তব্য। তার ওই দিনের বক্তব্যটি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

আইনজীবী বশির আহমেদ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেছিলেন।

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবি করে ঢাকা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছিলেন, ‘সংবিধান সংশোধন করে আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করেছি। ঠিক তেমনি সংবিধান সংশোধন করে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিতে হবে।’

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ভাষণের প্রসঙ্গ টেনে সালমান এফ রহমান বলেছিলেন, ‘আমি মহামান্য রাষ্ট্রপতিকে বিশেষ করে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই এই জন্য যে, তিনি জয় বাংলা বলে উনার ভাষণটি শেষ করেছেন।’

তিনি বলেন, ‘নির্বাচনে আমাকে কিছু বিএনপি ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা সমর্থন করেছিল। নির্বাচনি সভায় তারা যখন তাদের বক্তব্য শেষ করলো, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বললো জয় বাংলা বলো, জয় বাংলা বলো। দেখলাম বিএনপি, জাতীয় পার্টির যারা আমাকে সমর্থন করেছিল তারা দ্বিধা করলো, লজ্জা পেলো। কিন্তু চাপে পড়ে জয় বাংলা বললো।’

পরে আমার বক্তব্য দেওয়ার সময় আমি বললাম, ‘আমি আশ্চর্য হচ্ছি এ জন্য যে আপনারা জয় বাংলা বলতে লজ্জা পাচ্ছেন কেন? জয় বাংলা বলতে দ্বিধা কেন? জয় বাংলা কিন্তু আওয়ামী লীগ অথবা দলীয় স্লোগান নয়। জয় বাংলা জাতীয় স্লোগান।’

বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ৭ মার্চের বক্তব্য জয় বাংলা বলে শেষ করেছিলেন উল্লেখ করে সালমান এফ রহমান বলেছিলেন, “আমরা জয় বাংলা স্লোগানের ওপর ছাত্র আন্দোলন করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী জোর গলায় এ স্লোগান বললে পাকিস্তানি বাহিনীর বুক কাঁপতো। আর বলতো ‘মুক্তি আগেয়া’ ‘মুক্তি আগেয়া’। আমি বুঝি না জয় বাংলা দলীয় স্লোগান কী করে হলো। জয় বাংলা স্লোগানের ওপর আমরা স্বাধীনতা পেয়েছি। জয় বাংলা আমাদের দেশের স্লোগান।”

তিনি আরও বলেছিলেন, ‘অনেক সময় সরকারি অনুষ্ঠানে আমরা রাজনীতিবিদরা জয় বাংলা বলে শেষ করি। কিন্তু সরকারি কর্মকর্তারা ওই অনুষ্ঠানে জয় বাংলা বলেন না। আমি জিজ্ঞেস করেছি আপনারা জয় বাংলা বলেন না কেন? জবাবে ওনারা বলেন- আমরা তো সরকারি কর্মকর্তা, আমাদের নিরপেক্ষ থাকতে হবে। আমরা তো নির্দলীয়। যদি জয় বাংলা বলি, দলীয় হয়ে যাবো। যে দেশটি জয় বাংলা স্লোগানে স্বাধীন হয়েছে, যে স্বাধীনতার কারণে এই কর্মকর্তারা এই অবস্থানে যেতে পেরেছেন; স্বাধীনতার কারণে উনারা পদে আছেন; দেশ স্বাধীন না হলে এই পদে থাকতে পারতেন না; উনারা কী করে বলেন এটা দলীয় স্লোগান।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘রাষ্ট্রপতি তো জয় বাংলা বলে সংসদে তার ভাষণ শেষ করেছেন। তিনি কী দলীয় হলে গেলেন? তিনি কী আওয়ামী লীগের রাষ্ট্রপতি? সারা দেশের রাষ্ট্রপতি নন?’

সালমান এফ রহমান তার বক্তব্যে বলেছিলেন, ‘কয়েকটি খবরের কাগজ আছে যারা বঙ্গবন্ধু শব্দটি ব্যবহার করে না। এমনটি একটি পত্রিকা রয়েছে, আমাদের বর্তমান সংসদ সদস্যদের পরিবার হচ্ছেন তার মালিক। তারাও বঙ্গবন্ধু শব্দটি ব্যবহার করে না। শুধুই শেখ মুজিবুর রহমান লেখে। এটা খুবই দুঃখজনক।’

/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম