ভাষা শহীদদের ত্যাগ বৃথা যাবে না: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ বৃথা যাবে না। বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ, ক্ষুধা, দারিদ্র্য ও দূষণমুক্ত নির্মল পরিবেশ সমৃদ্ধ দেশ উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিভিন্ন গণমাধ্যমের সাথে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, বাংলাভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা আদায়ের সংগ্রামে ভাষা শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশ্বে একমাত্র বাংলাভাষার জন্যই শহীদেরা নিজের জীবন ত্যাগ করেছেন। তাদের ত্যাগের জন্যই বাংলাভাষা এবং বাংলাদেশ আজ বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসন করে নিয়েছে।

পরিবেশমন্ত্রী বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা হয়েছিল অন্যতম রাষ্ট্রভাষা। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় ২১ ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক