সচিবদের চেয়ে বেতন কম, এমপিদের আপত্তি

তাহলে সম্মানী এক টাকা করে দিন: সুরঞ্জিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৬, ১৭:০৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৭:০৪

সুরঞ্জিতবেতন ভাতা সংক্রান্ত প্রস্তাবিত আইনে বেতনের পরিমাণ সচিবদের চেয়ে কম হওয়ায় আপত্তি তুলেছেন সংসদ সদস্যরা। বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে একাধিক এমপি এ আপত্তি করেন বলে জানা গেছে। বৈঠক শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এমপিদের ভাতার বিষয়ে আনীত বিলটিতে কিছু আপত্তি রয়েছে। এই বিলে দু’জন সদস্য আপত্তি তুলেছেন।
এর আগে সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্য এবং সংসদ সদস্যদের বেতনভাতা সংক্রান্ত সংসদে প্রস্তাবিত পৃথক ৫টি বিল নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সুরঞ্জিত সেন জানান, প্রধানমন্ত্রী, স্পিকার-ডেপুটি স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর বেতন-ভাতাদির বিষয়ে কমিটির সবাই একমত হওয়ায় প্রতিবেদন চূড়ান্ত করে সংসদে পেশ করার সিদ্ধান্ত হয়েছে। তবে সংসদ সদস্যদের এ সংক্রান্ত বিল আরও পর্যালোচনার জন্যে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ আমন্ত্রণ জানাবে কমিটি; ওই বৈঠকে কমিটি প্রতিবেদন চূড়ান্ত করবে। আমরা এ বৈঠকে গ্রহণযোগ্য সমাধান পাব আশা করি।
তিনি জানান, নতুন বেতন কাঠামোয় মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের ৮২ হাজার টাকা হয়েছে। অপরদিকে সংসদ সদস্যদের জন্য প্রস্তাবিত বিলে এমপিদের বেতন ৫৫ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
সুরঞ্জিত বলেন, বলা হচ্ছে বেতন নয়, এমপিরা সম্মানী পান। যদি সেটাই হয়, তাহলে সম্মানী এক টাকা করে দিন, আর ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে মর্যাদা বাড়িয়ে দেওয়া হোক।
বৈঠকে কমিটির সদস্য মো. শামসুল হক টুকু, অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, ও সফুরা বেগম অংশ নেন। এ ছাড়াও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল ও কামরুন নাহার জলি।

/ইএইচএস/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম