শিক্ষায় মেধাবীদের স্বীকৃতি বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড: দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড এর মাধ্যমে সরকারি বেসরকারি স্নাতেকোত্তর শিক্ষায় মেধাবীদের স্বীকৃতি প্রদান করা হলো। জাতির পিতার আদর্শের ধারণা ছড়িয়ে দেওয়া এর অন্যতম লক্ষ্য।’

মুজিব শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচিত ১৩ মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শিক্ষামন্ত্রী জানান, অ্যাওয়ার্ডের জন্য মোট ১৩টি বিভাগ অধিক্ষেত্র নির্বাচন করা হয়। ৫৭৩ আবেদনের মধ্যে প্রাথমিকভাবে ৪২ জন বাছাই করা হয় মৌখিক সাক্ষাৎকারের জন্য। পরে ১৩টি অধিক্ষেত্রে ১৩ জন শিক্ষার্থীকে নির্বাচন করে এই অ্যাওয়ার্ডের জন্য।

/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম