শনাক্তের হার আরও কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩১

গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় করোনায় নতুন রোগী ও শনাক্তের হার কমেছে। তবে মৃত্যু বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা) পর্যন্ত করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ১১ জন। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার পাঁচ দশমিক ৪৮ শতাংশ।

গতকাল (২৪ ফেব্রুয়ারি) অধিদফতর এক হাজার ৫১৬ জন নতুন রোগী ও ১০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। আর এ সময়ে শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ৫৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৭০২টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৬৬৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৮৮৬টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ৩৩ হাজার ৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ লাখ তিন হাজার ৮৪৩টি।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ৪০৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ১৪১ হাজার ৫৭ জন এবং ১১ জনকে নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ২৯ হাজার ১৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ছয় হাজার ৯৩৬ জন। তাদের নিয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ পাঁচ জন আর নারী ছয় জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫২৮ জন এবং নারী ১০ হাজার ৪৮৮ জন।

অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ১১ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছর আর ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আছেন তিন জন করে। বাকিদের মধ্যে শূন্য থেকে ১০ বছর একজন ও ২১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আছেন একজন।

এরমধ্যে চট্টগ্রাম বিভাগের আছেন চার জন, বরিশাল ও সিলেট বিভাগের আছেন দুই জন করে এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের আছেন একজন করে।

এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন নয় জন আর বেসরকারি হাসপাতালে দুই জন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম