বন্ধ হচ্ছে না প্রথম ডোজ, আগের মতোই চলবে টিকা কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫২

বন্ধ হচ্ছে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা প্রদান। দেশে আগের মতোই করোনাভাইরাস টিকার প্রথম ডোজের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগের মতোই দেশে টিকার প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম চলবে।


শনিবার বিকালে কোভিড-১৯ ভ্যাকসিনেশন (গণটিকা) পরবর্তী করণীয় বিষয়ক ভার্চুয়াল মিটিংয়ে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, দেশে টিকার কোনও কমতি নেই। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আজকের পরও টিকার প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ চলমান থাকবে। সব ধরনের টিকার কার্যক্রম বজায় থাকবে।

স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া বলেন, ভ্যাকসিন নিতে মানুষের বাধভাঙা উল্লাস দেখা যাচ্ছে। আমাদের ক্যাম্পেইন সফল। হেলথের বিভিন্ন পর্যায়ের এক লাখ কর্মকর্তা আন্তরিকভাবে কাজ করেছে। শতভাগ মানুষকে ভ্যাকসিন দিতে গণটিকা আরও দুদিন বাড়ানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সারাদেশে এক কোটি টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছি। যা শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। বিপুল সংখ্যক লোক টিকাকেন্দ্রে উপস্থিত। আমাদের ধারণার বাইরে বেশি লোক টিকা নিতে এসেছে। কোথাও কোন অভিযোগ পাইনি। আমাদের দেশের মানুষ টিকাবান্ধব। এক কোটি টিকা দেওয়ার টার্গেট নিয়েছি, তবে আমাদের ধারণা  এক কোটি ছাড়িয়ে যাবে। 

মন্ত্রী বলেন, আজকের ক্যাম্পেইন আরও দুদিন চলবে। পর্যাপ্ত টিকা মজুত আছে। ফার্স্ট, সেকেন্ড ও বুস্টার ডোজ চলবে।

তিনি বলেন,  টিকা দেওয়ার সংখ্যার দিকে বাংলাদেশ পৃথিবীর দুইশ দেশের মধ্যে ১০ নম্বরে রয়েছে। টিকাদানে আমাদের পেছনে আছে রাশিয়া, ফ্রান্স, জার্মানির মতো বড় বড় দেশ। এ পর্যন্ত ১১ কোটি টিকা প্রথম ডোজ দিয়েছি। আজ এক কোটি দেওয়া হলে ১২ কোটি দেওয়া হবে। ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার ডব্লিউএইচও এর নির্দেশনা ছাড়িয়ে যাবে। এছাড়া আমাদের দেশের টার্গেটেড পপুলেশনের ৯৫ শতাংশ বেশি মানুষকে টিকা দেওয়া হবে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম