নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবো: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৩

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবো। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সিইসি হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।    

এদিন বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ নেন সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রথমে শপথ নেন কাজী হাবিবুল আউয়াল। এরপর কমিশনার হিসেবে শপথ নেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, শপথের মাধ্যমে কেবল দায়িত্ব  অর্পিত হয়েছে। সংবিধান অনুযায়ী এবং শপথের প্রতি অনুগত থেকে যাতে দায়িত্ব  পালন করতে পারি সে জন্য দোয়া চাইছি। 

তিনি বলেন, শপথ গ্রহণ করার পরেই কিন্তু আমরা পদে অধিষ্ঠিত হয়ে থাকি। এই মুহূর্তে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার। আমাদের ওপর দায়িত্ব আরোপিত হয়ে গেছে। তারপরও আরেকটা সত্য যে এখনও আমরা কর্মস্থলে গিয়ে দায়িত্ব নেইনি। আগামীকাল যাবো। তারপর আমাদের সহকর্মীদের নিয়ে আলাপ আলোচনা করবো। সংবিধান অনুযায়ী আমাদের ওপর কী কী দায়িত্ব আরোপিত হয়েছে, সেগুলো জানবো। ভবিষ্যতে সে দায়িত্ব কিভাবে পালনে করবো ঠিক এখন বলতে পারবো না। আগামীতে আমরা আরও জেনে বলতে পারবো।

ভোটারদের আস্থা ফিরাতে কী করবেন তা জানতে চাইলে সিইসি বলেন, এই মুহূর্তে আমি আর বেশি কিছু বলবো না। গতকালই আমি বেশ কিছু কথা বলে ফেলেছি। নতুন করে আমার আর কোনও বক্তব্য নেই। নতুন যে বক্তব্য দেবো তা আমার যে সহকর্মী আছে তাদের সঙ্গে বসে ঐকমত্য পোষণ করে সিদ্ধান্ত নেবো, তখন আমরা আপনাদের সঙ্গে মত বিনিময় করতে পারবো।

আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি নির্বাচনই একটা চ্যালেঞ্জ। মানুষের জীবনটাও একটা চ্যালেঞ্জ। নির্বাচনও একটা চ্যালেঞ্জ। কোনও চ্যালেঞ্জকে ভয় পেলে হবে না। চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে। নির্বাচন একটি গুরুত্বপূর্ণ জিনিস। সেটা লোকাল গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। চ্যালেঞ্জ আছে কিনা সেটা এখনও আমরা বুঝে উঠতে পারছি না। দায়িত্ব নেওয়ার পর দেখি চ্যালেঞ্জ আছে কিনা। যদি থাকে, তাহলে সেগুলো কিভাবে মোকাবিলা করতে হয়, সেই লক্ষ্যে আমরা আমাদের কৌশল নির্ধারণ করবো।

/বিআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম