আরও ৮ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২২, ১৬:৩৪আপডেট : ০১ মার্চ ২০২২, ১৭:৩১

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৭৯৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৯ হাজার ৪৫ জন এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৮৮৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮১৭টি। এখন পর্যন্ত এক কোটি ৩৪ লাখ ২৫ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের একজন, চট্টগ্রামের ৩ জন, রাজশাহীর ২ জন, খুলনায় একজন এবং ময়মনসিংহের একজন।

৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মৃত্যুবরণ করেছেন।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী