আমরা ফাইভজি নিয়ে কাজ করছি: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২২, ১৭:২৯আপডেট : ০১ মার্চ ২০২২, ১৭:২৯

আমরা ফাইভজি নিয়ে কাজ করছি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানিয়েছেন, এরই মধ্যে এ সংক্রান্ত দেওয়া প্রকল্প অনুমোদন করা হয়েছে। এটা নিয়ে কাজ চলছে। তবে স্বীকার করতে হবে, এখনও অনেকে ২জি’তেই আছে। আর বাস্তবতা হলো ২জি বেশি মানুষ ব্যবহার করে। অনেকে আছেন যারা লিখতে পারেন না, পড়তে পারেন না, তারা এর বেশি চায় না। তাদের প্রয়োজনও নেই বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ মার্চ) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চাইল্ড পার্লামেন্টের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশের ৬০-৭০ শতাংশ মানুষ এখনও ২জি’তেই রয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সমাজে অনেকেই আছেন যাদের গড় আয় পাঁচ হাজার টাকা। আবার অনেকে আছেন যাদের গড় আয় পাঁচ কোটি টাকা। তেমনি অনেকে ২জি ব্যবহার করছেন। অনেকে আবার ব্যবহার করছেন ফাইভজি। তবে আমরা কাউকে ফেলে যাবো না, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো।

বাল্যবিয়ে প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই বাল্যবিয়ে হয়। তবে অনেক দেশ এটাকে কমিয়ে এনেছে। এখনও আমাদের শহর ও গ্রামে চুপিসারে বাল্যবিয়ে হচ্ছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। বাংলা ভাষা ও জয় বাংলা আমাদের সংস্কৃতি। জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু বলতে হবে। ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। কেন ইংরেজি ভাষাকে প্রাধান্য দিতে হবে? ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড়-সমুদ্রসহ পৃথিবীর সব কিছু জয় করছে চীন-রাশিয়া।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম