ছাদে বাগান বাধ্যতামূলক করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৬, ০০:১৫আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ০০:১৯

ছাদে বাগান বাধ্যতামূলক করার দাবি বিভিন্ন বাড়ি ও উঁচু ভবনের ছাদে বাগান বাধ্যতামূলক করে নীতিমালা করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং বাংলাদেশ গ্রিন রুফ মুভমেন্ট (বিজিআরএম)। বুধবার ২৭ জানুয়ারি এক আলোচনা সভায় তারা এই দাবি জানায়।
সভায় বক্তারা বলেন, ছাদে বাগান তাপমাত্রা বৃদ্ধি রোধ ও শব্দ দূষণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে। জার্মানিতে ১২ শতাংশ ছাদ সবুজ। এছাড়া জাপানের টোকিওতে আইনে সব বাড়ির ছাদের অন্তত ২০ শতাংশে সবুজ রাখতে বলা আছে।
বক্তারা জানান, সিঙ্গাপুরে এক গবেষণায় দেখা গেছে পাঁচ তলা বাণিজ্যিক ভবনের ছাদে প্রতিষ্ঠিত বাগান দ্বারা বছরে জ্বালানি খরচের ০ দশমিক ৬-১৪ দশমিক ৫ শতাংশ সাশ্রয় হতে পারে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কথা সাহিত্যিক ও নিসর্গী লেখক বিপ্রদাস বড়ুয়া,বাংলাদেশ গ্রিন রুফ মুভমেন্টের সভাপতি অধ্যাপক মো. নেয়ামুল হক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. গোলাম হায়দার প্রমুখ।  
বক্তারা উল্লেখ করেন, এসব বাগান থেকে বিষমুক্ত শাক-সবজি, ফল পাওয়া যেতে পারে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ধরে রেখে জলাবদ্ধতা রোধেও সাহায্য করবে এই বাগান।
ছবি: সংগ্রহ

/জেএ/এনএস/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম