আগামীতে সংসদের ভোট হবে মুক্ত ও স্বাধীন পরিবেশে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ১০:১৯আপডেট : ০২ মার্চ ২০২২, ১০:৩৮

আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন পায়রার মুক্ত ও স্বাধীন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘কিছু সময়ের জন্য মুক্ত পরিবেশে বিঘ্নিত হলেও মুজিববর্ষে অঙ্গীকার অনুযায়ী ভোটের অধিকার এবং ভোটের পরিবেশ ফিরিয়ে দেওয়া হবে।’

জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীতে এক র‌্যালিতে অংশ নেওয়ার প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন।

চতুর্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে বুধবার সকালে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সিইসি কাজী হাবিবুল আউয়াল র‌্যালি পায়রা উড়িয়ে উদ্বোধন করেন।

প্রধান নির্বাচন কমিশনার এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য- ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এর প্রসঙ্গ টেনে বলেন, ‘এই অঙ্গীকারের কথাটি কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত না। এটা অবশ্যই অর্থবহ এবং অর্থবহ হতে হবে।

আগামীতে সংসদের ভোট হবে মুক্ত ও স্বাধীন পরিবেশে: সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পায়রাকে যেভাবে খাঁচা থেকে মুক্ত করে দিয়ে শান্তির বার্তা দেওয়া হয়, ঠিক সেইভাবে আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

নির্বাচন কমিশন আয়োজিত র‌্যালিটি সকাল সোয়া ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে ৯টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। এতে অন্যদের নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান এবং ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ সংস্থাটির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র‌্যালির শুরুতে পায়রা অবমুক্ত করেন সিইসি ও কমিশনাররা।

এবার চতুর্থবারের মতো ভোটার দিবস উদযাপন করছে নির্বাচন কমিশন। বেলা ৩টায় আয়োজন করা হয়েছে আলোচনা সভার। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিইসি। এছাড়া ২১ জন নতুন ভোটারের হাতে তুলে দেওয়া হবে স্মার্টকার্ড। ঢাকার মতো একই কর্মসূচি চলছে আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম