বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক শুরু শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ১৬:৫৮আপডেট : ০২ মার্চ ২০২২, ১৬:৫৮

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, অশুল্ক বাধা দূরীকরণ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর বিষয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক। আগামী শুক্রবার (৪ মার্চ) দিল্লিতে অনুষ্ঠিতব্য এবারের বৈঠকে এসব সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবারের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্য সচিব শ্রী বি ভি আর সুব্রহ্মণ্যম। সচিব পর্যায়ের বৈঠকের আগে আজ থেকে শুরু হয়েছে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা। আগামীকালও এ সভা চলবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারের বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ বিশেষ করে অশুল্ক বাধা দূর করার ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জানা গেছে, করোনার সময় ভারত থেকে ট্রেনে পণ্য ও কাঁচামাল আমদানি শুরু হয়েছে। পণ্য বাংলাদেশে খালাস করার পর কনটেইনারগুলো ভারতে খালি ফেরত যায়। সেগুলোতে বাংলাদেশি পণ্য রফতানির সুযোগ রয়েছে। তবে এ জন্য ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। অনুমোদন ছাড়াই যাতে খালি কনটেইনারে ভারতে পণ্য রফতানি করতে পারে, এবারের বৈঠকে বাংলাদেশ সে প্রস্তাব করবে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম