রাশিয়া থেকে সার আমদানির প্রস্তাব অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ১৭:৪৯আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৮:১৩

রাশিয়া থেকে সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (৩ মার্চ) অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 

কমিটির বৈঠক শেষে ভার্চুয়ালি সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের। শিগগিরই যুদ্ধ থেমে যাওয়ার আশা রেখে মন্ত্রী বলেন, বিকল্প সোর্স আমরা বিবেচনায় রেখেছি। যদি সুইফটের কারণে কোনও পেমেন্ট করতে না পারি তাহলে অন্য ব্যবস্থা করে নিতে হবে। আমরা চাই বিশ্বমানবতার স্বার্থে এই যুদ্ধটি বন্ধ হোক। বিশ্বের মানুষ যেন শান্তি পায়, এটা আমার প্রত্যাশা। আমরা কেউ যুদ্ধ দেখতে চাই না।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রাশিয়া থেকে সার আমদানির প্রস্তাব অনুমোদন হয়েছে, যথাসময়ে এটি পাওয়া যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। আমরা যে আইটেমটি আনছি এটি নতুন নয়। এই আইটেমটি বরাবরের মতো আনার জন্য চেষ্টা করছি। তারা যদি কোনও কারণে না দেয় তাহলে আমরা ভিন্ন জায়গায় খুঁজবো। এর আগে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা ওদের কাছ থেকেই আনার চেষ্টা করবো। পেমেন্ট বিষয়ে সুইফট কোড তাদের কাছ থেকে ডিসকন্টিনিউ করা হয়েছে।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক