ইউক্রেন ত্যাগ করা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রস্তুত সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ২১:৪১আপডেট : ০৩ মার্চ ২০২২, ২২:০৯

যুদ্ধের কারণে ইউক্রেন ত্যাগ করা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে প্রস্তুত সরকার। বৃহস্পতিবার এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কথা বলেন। পররাষ্ট্র সচিব বলেন, বেশিরভাগই পোল্যান্ডে গেছে। কিছু মানুষ বুখারেস্ট, হাঙ্গেরি ও ভিয়েনায় আছে। পোল্যান্ডে এখন প্রায় ৬০০ জন আছে। এরমধ্যে ১০০ জনের থাকার ব্যবস্থা দূতাবাস করেছে। বাকিরা নিজেদের ব্যবস্থা নিজেরা করে নিয়েছেন।

তিনি বলেন, আমরা তাদের বলেছি, যদি আপনারা ফিরতে চান তবে আমরা ফিরিয়ে আনবো। তবে তারা এখনও চেষ্টা করছে সেখানে স্থানীয়ভাবে থাকার কোনও ব্যবস্থা করা যায় কিনা। কারণ, অনেকে অনেক টাকা খরচ করে গেছেন।

মাসুদ বিন মোমেন বলেন, আমরা একটি সুখবর পেয়েছি। হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয় ওই দেশে যে ১৫ শিক্ষার্থী আশ্রয় নিয়েছে তাদের শিক্ষার ব্যবস্থা করে দেবে। হয়তো কিছু দিন পরে এরকম সুযোগ আরও তৈরি হবে। তবে আমরা প্রস্তুত আছি তাদের ফেরত আনার জন্য।

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কিছু জায়গায় বাংলাদেশিরা আছেন। ভারতীয়রাও আছেন। আমাদের রাষ্ট্রদূতরা ভারতীয়দের সঙ্গে সমন্বয় করছেন। যদি ভারতীয়দের সঙ্গে আমরা তাদের আনতে পারি, তবে অনেক সুবিধা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন নিয়ে ভোটাভুটিতে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, আমাদের নীতি হচ্ছে দেশভিত্তিক যদি কোনও রেজুলেশন নেওয়া হয় সেটিতে আমরা পক্ষ নেই না। কেবল সম্প্রতি মিয়ানমারের ক্ষেত্রে এই অবস্থানের পরিবর্তন হয়েছিল।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম