জাতিসংঘের রেজুলেশন যুদ্ধ বন্ধের জন্য ছিল না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২২, ১৮:০১আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৮:০১

গত ২ মার্চ জাতিসংঘে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন সংক্রান্ত একটি রেজুলেশনে বাংলাদেশ ভোটদানে বিরত থাকে। বাংলাদেশ কেন ভোটদানে বিরত ছিল জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন রবিবার (৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেন, ওই ‍রেজুলেশন যুদ্ধ বন্ধের জন্য ছিল না। একটি দেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ছিল। পররাষ্ট্রমন্ত্রী  বলেন,‌ জাতিসংঘে যে‌ প্রস্তাব উঠেছে ‌সেটা যুদ্ধ বন্ধের জন্য নয়। সেটা হলো দোষারোপের জন্য।

আব্দুল মোমেন বলেন, আমরা শান্তি চাই। আমরা চাই না কোথাও যুদ্ধ হোক। আমরা জাতিসংঘে বলেছি যে ঘটনা ঘটছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আশা করি, সবাই জাতিসংঘের সনদ মেনে চলবে। বাংলাদেশ সব সময় আলোচনার মাধ্যমে যে কোনও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম