বাংলাদেশে থাকা ইউক্রেনীয়দের নিয়ে যে সিদ্ধান্ত হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২২, ২২:০৯আপডেট : ০৮ মার্চ ২০২২, ২২:০৯

বাংলাদেশে অবস্থানরত ইউক্রেনীয় নাগরিকদের সার্বিক যোগাযোগ ও সমন্বয়ের জন্য ফোকাল পয়েন্ট নিযুক্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম-সচিব (বহিরাগমন-১) মো. শাহরিয়াজ এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিহাব উদ্দিন খানকে ফোকাল পয়েন্ট নিযুক্ত করার বিষয়টি জানিয়ে গত রবিবার (৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বাংলাদেশে অবস্থানরত ইউক্রেনীয়দের বিষয়ে নেওয়া তিনটি সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে— ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানকার উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় ‘বাংলাদেশে অবস্থানরত ইউক্রেনীয় নাগরিকদের বিষয়ে ভিসা নীতিমালা-২০০৬’ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো—

১. ইউক্রেনের নাগরিকদের যারা সরকারি বিভিন্ন প্রকল্প বা সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর প্রয়োজন হলে ভিসা নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২. ইউক্রেনের নাগরিকদের বাংলাদেশে অতিরিক্ত অবস্থানের বিষয়টি ভিসা নীতিমালার পরিপত্র অনুযায়ী অনিবার্য কারণে যেমন— প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, ফ্লাইট বাতিল ইত্যাদি কারণে কেউ অবৈধভাবে অবস্থান করলে তাদের অবস্থানের মেয়াদ অবৈধ বলে গণ্য হবে না।

৩. ইউক্রেনের নাগরিকদের ভিসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর সার্বিক সহায়তা দেবে।

অর্থাৎ বাংলাদেশে অবস্থানরত ভিসার মেয়াদোত্তীর্ণ ইউক্রেনীয় নাগরিকরা জরিমানা ছাড়াই বাংলাদেশে থাকতে পারবেন।

/এসআই/এফএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক