দুবাই আন্তর্জাতিক চেম্বারের সঙ্গে এফবিসিসিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২২, ০৭:৪৮আপডেট : ১০ মার্চ ২০২২, ০৭:৫৬

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বুধবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকদুমের উপস্থিতিতে মঙ্গলবার দুবাই এক্সপো ২০২০’র লিডারশিপ প্যাভিলিয়নে এই স্বাক্ষর অনুষ্ঠানটি হয়। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, দুবাই ও বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে পরস্পরের সম্পূরক হতে পারে। দুবাইয়ের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতগুলোতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। 

বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে তারা অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোতে তাদের রফতানি বাড়াতে পারে উল্লেখ করে মো. জসিম উদ্দিন আরও বলেন, ‘সেইসঙ্গে দুবাইয়ের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশও সিআইএস দেশগুলো ও আফ্রিকান বাজারে প্রবেশ করতে পারে। এফবিসিসিআই ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর এই সম্ভাবনাকে জোরদার করতে কার্যকরী ভূমিকা রাখবে। খবর বাসস

/ইউএস/
সম্পর্কিত
দুবাইয়ে লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
স্বামীর দেওয়া উপহারে ৪০ কেজি স্বর্ণের মালিক
ইরানের ‘দুবাই’ হওয়ার পথে পাকিস্তান
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের