দুবাইয়ে লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৬, ১৬:৩১আপডেট : ২৮ মে ২০২৬, ২৩:১২

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে লটারিতে ২৫ হাজার দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ আট লাখ টাকারও বেশি। বুধবার (২৭ মে) ‘বিগ টিকিট’ নামের ওই লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। খবর গালফ নিউজের।

প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, শারজাহে ৩০ বছর ধরে বসবাসকারী এক পাকিস্তানি সাইট সুপারভাইজার, বন্ধুদের সঙ্গে মিলে টিকিট কেনা এক বাংলাদেশি নির্মাণশ্রমিক এবং নিজ দেশে ছুটিতে থাকা অবস্থায় সুখবর পাওয়া এক ভারতীয় প্রবাসীসহ চারজন ঈদুল আজহার দিনে অনুষ্ঠিত বিগ টিকিটের মে'র তৃতীয় সাপ্তাহিক ই-ড্রতে বিজয়ী হয়েছেন। প্রত্যেকে বিজয়ী পেয়েছেন ২৫ হাজার দিরহাম করে।

লটারিতে পুরস্কারজয়ী ওই বাংলাদেশির নাম মোহন মিয়া (২৯)। তিন বছর যাবৎ তিনি দেশটিতে অবস্থান করে নির্মাণশ্রমিকের কাজ করছে। তিনি ১০ জন বন্ধুর একটি দলের অংশ হিসেবে টিকিট কিনে আসছিলেন। তাদের প্রত্যেকেই এই আশা ধরে রেখেছিলেন যে একদিন তাদের ভাগ্যও খুলবে।

মোহনের কাছে যখন বিজয়ী হওয়ার ফোন কলটি আসে তখন তার কাছে বিষয়টি প্রায় অবাস্তব মনে হয়েছিল। ওই সময় তিনি কাজ থেকে ফিরে বাসায় আসেন। কঠোর পরিশ্রমী পরিবার থেকে উঠে আসা মোহনের কাছে এই জয় একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের প্রতীক, যা তিনি এখনও পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছেন। তিনি বলেন, “আমার মূল লক্ষ্য এখন নিজের অবস্থার উন্নতি করা এবং দেশে থাকা পরিবারকে সহায়তা করা।”

/এবিএম/
সম্পর্কিত
দুবাইয়ে নেই পোস্টাল কোড, তবু কীভাবে ঠিকানায় পৌঁছে যায় পার্সেল?
মধ্যপ্রাচ্যের সংঘাতে কমেছে দুবাই বিমানবন্দরের যাত্রী
নেপালে বাংলাদেশি কারও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক